বন্দরে বিভিন্ন অপরাধে ৫ জন গ্রেপ্তার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

 

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পৃথক মারামারি মামলার **তিন এজাহারভুক্ত আসামিসহ** বিভিন্ন অপরাধে মোট **পাঁচজনকে গ্রেপ্তার** করেছে বন্দর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—

বন্দর উপজেলার **দেওয়ানবাগ কলাবাগ এলাকার** আব্দুল খালেক মিয়ার ছেলে **আবু দায়েন**, তিনি বন্দর থানার দায়েরকৃত **মামলা নং ২১(১)/২৬**, মারামারি মামলার এজাহারভুক্ত আসামি।

একই থানার **মদনগঞ্জ শান্তিনগর এলাকার** মৃত আলমাস মিয়ার ছেলে **মোঃ হোসেন (৪০)**, বন্দর থানার **মামলা নং ৩০(১)/২৬**, মারামারি মামলার এজাহারভুক্ত আসামি।

এছাড়া **পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার** দ্বীন ইসলাম মিয়ার ছেলে **জিসান (২৫)**, তিনি বন্দর থানার আরেকটি মারামারি মামলার এজাহারভুক্ত আসামি।

অন্যদিকে, **দেওয়ানবাগ এলাকার** কাজী নাসির মিয়ার ছেলে **কাজী পারভেজ** এবং **একরামপুর এলাকার** জালাল মিয়ার ছেলে **আরাফাত (২৬)** ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন।

পুলিশ জানায়, **বুধবার (২৮ জানুয়ারি) রাতে** বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে **বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে** গ্রেপ্তারকৃতদের **বিজ্ঞ আদালতে প্রেরণ** করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *