ইউএনও আসাদুজ্জামান রনির হাতে দৈনিক স্বাধীন সংবাদের সৌজন্য সংখ্যা তুলে দিলেন প্রতিনিধি রুবেল হোসেন

নিজস্ব প্রতিবেদক:-
কুমিল্লার বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনির হাতে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ‘স্বাধীন সংবাদ’ পত্রিকার সৌজন্য সংখ্যা তুলে দিয়েছেন পত্রিকাটির কুমিল্লা রিপোর্টার মো. রুবেল হোসেন।

সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই সংখ্যা তুলে দেন। এ সময় উভয়ের মধ্যে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা, প্রশাসনের জনসেবামূলক কার্যক্রম এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড জনসাধারণের কাছে সঠিকভাবে তুলে ধরার বিষয়ে আন্তরিক মতবিনিময় হয়।

এ সময় ইউএনও আসাদুজ্জামান রনি বলেন, “গণমাধ্যম রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সংবাদ সমাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রশাসন ও গণমাধ্যম পারস্পরিক সহযোগিতা ও আস্থার ভিত্তিতে কাজ করলে জনকল্যাণমূলক উদ্যোগগুলো আরও কার্যকরভাবে মানুষের কাছে পৌঁছে যায়।”

তিনি আরও বলেন, “উন্নয়ন, সম্ভাবনা ও জনস্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলো ইতিবাচকভাবে তুলে ধরার পাশাপাশি গঠনমূলক সমালোচনাও প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করে তোলে।”
এ সময় প্রতিনিধি মো. রুবেল হোসেন বলেন, দৈনিক স্বাধীন সংবাদ সব সময় বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনস্বার্থ-সংশ্লিষ্ট সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। উন্নয়ন, সুশাসন ও মানুষের প্রত্যাশার কথা দায়িত্বশীলতার সঙ্গে দেশবাসীর সামনে তুলে ধরতে পত্রিকাটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সৌজন্য সংখ্যা প্রদান শেষে উভয়েই প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবার মান আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *