বরুড়ার আদ্রায় ছাত্রদলের মতবিনিময় সভায় তৃণমূলের ঐক্যের জোরালো বার্তা

মোঃআনজার শাহ

কুমিল্লার বরুড়া উপজেলার ১৩ নং আদ্রা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক ও মতবিনিময় সভা নেতাকর্মীদের বিপুল উৎসাহ-উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়েছে। ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে সংগঠনের ঐক্য, শক্তি ও তৃণমূলের সুসংগঠিত অবস্থান স্পষ্ট হয়ে ওঠে।
প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত সভাটি নেতাকর্মীদের আন্তরিক সম্পৃক্ততায় পরিণত হয় এক মিলনমেলায়। সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে নেতৃবৃন্দ সভায় নানা পরামর্শ ও দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে নেতাকর্মীদের অনুপ্রাণিত করেন বরুড়া উপজেলা ছাত্রদলের সভাপতি মোর্শেদ রাজু, সাধারণ সম্পাদক লিটন পণ্ডিত, সহসভাপতি বজলুর রশিদ ও মোস্তাফিজুর রহমান মামুন, সাংগঠনিক সম্পাদক মো. তাজিরুল ইসলাম এবং প্রচার সম্পাদক সালেহ ভূঁইয়া।
এ ছাড়া উপস্থিত ছিলেন ফেরদৌস তানিব, অ্যাডভোকেট গাজী মো. ইকবাল, জিদান চৌধুরী, শাফিন হাসান, তোফায়েল আহমেদ ও মো. রাসেল উদ্দিনসহ উপজেলা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দের দিকনির্দেশনার জন্য আদ্রা ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সভা সফল করতে শ্রম ও নিষ্ঠা দিয়ে কাজ করা নেতাকর্মীদের বিশেষভাবে কৃতজ্ঞতা জানানো হয়।
নেতাকর্মীরা বলেন, তৃণমূল পর্যায়ে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করতে নিয়মিত মতবিনিময়, পারস্পরিক যোগাযোগ ও সবার সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয়ও ব্যক্ত করেন তাঁরা।

সভা শেষে নেতৃবৃন্দ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে আদ্রা ইউনিয়ন ছাত্রদল আগামীতেও রাজপথে সক্রিয় ভূমিকা রাখবে।
তাঁরা আশা প্রকাশ করেন, পারস্পরিক ঐক্য, নিষ্ঠা ও সাংগঠনিক শৃঙ্খলার মধ্য দিয়ে আদ্রা ইউনিয়ন ছাত্রদল ভবিষ্যতে আরও সুসংগঠিত ও গতিশীল সংগঠন হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *