মিরসরাই প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে মিরসরাইয়ের অন্যতম সামাজিক সংগঠন শান্তিনীড়। সংগঠনটির উদ্যোগে উত্তরণ ও উত্তর ধুম স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সকালে বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের কুলীন পাড়া ও শেখেরখিল ইউনিয়নের বিভিন্ন এলাকায় দুই শতাধিক বানভাসি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, প্রয়োজনীয় কাপড় ও নগদ অর্থ বিতরণ করা হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়াই এ কার্যক্রমের মূল লক্ষ্য। স্থানীয়দের সহযোগিতায় ত্রাণ বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক জসিম উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, সাবেক কাস্টমস কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, শান্তিনীড়ের সভাপতি মো. নিজাম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ও সাংবাদিক মুহাম্মদ দিদারুল আলম, সহ-সভাপতি শেখ কামরুল হাসান নিজামী, দুস্থ ও ত্রাণ সম্পাদক আবু সাঈদ, যুব ও ক্রীড়া সম্পাদক আবু বক্কর সিদ্দিক রিশাতসহ সংগঠনের নেতৃবৃন্দ।
এ বিষয়ে শান্তিনীড়ের সভাপতি মো. নিজাম উদ্দিন বলেন, “এর আগেও ফেনী ও মিরসরাইয়ের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছিল শান্তিনীড়। সম্প্রতি দক্ষিণ চট্টগ্রামের বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই বানভাসি মানুষের সহায়তায় দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, কাপড় ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”
ত্রাণ বিতরণ কার্যক্রমে শান্তিনীড়ের সদস্য আলমগীর ভুঁইয়া, অশোক রায়, মাসুম সোহান, নুর সালমান লিমন, আবু সাবের নিজামী ফাওয়াজ, মাহমুদুল হাসান জাবেদ, সয়ন, মিঠুন, ফারদিন খন্দকার, আব্দুর রহমান, মেহেদী হাসান সাইমন, মোহাম্মদ মামুন, নাঈমুল ইসলাম আরমান, ফরহাদুল ইসলাম রিফাত, ইব্রাহিম নিশান, রাকিবুল ইসলামসহ অনেকে অংশ নেন।