বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হলেন গোলাম কিবরিয়া মিয়াজী; সহ-সভাপতি মোস্তাফিজুল করিম মজুমদার

বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির, ঢাকা কার্যালয়ে (৮০/৫, বি আইপি রোড, চতুর্থ তলা, কাকরাইল, রমনা, ঢাকা) ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিকাল ৩টার সময়, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মাস্টারের স্বাক্ষরিত একটি চিঠিতে এই বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, সভায় সর্বসম্মতিতে নিম্নলিখিত সিদ্ধান্ত/প্রস্তাবনাগুলো অনুমোদিত ও গৃহীত হয়েছে:

  • বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতির পদ শূন্য থাকায় ফেডারেশনের বিদ্যমান সহ-সভাপতি জনাব গোলাম কিবরিয়া মিয়াজীকে উক্ত শূন্য পদে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে কো-অপশন করার সিদ্ধান্ত সর্বসম্মতিতে গৃহীত ও অনুমোদিত হয়।

  • সহ-সভাপতি জনাব গোলাম কিবরিয়া মিয়াজী ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে কো-অপশন হওয়ায় সহ-সভাপতির পদটি শূন্য হয়ে পড়ে।

গোলাম কিবরিয়া মিয়াজী বলেন,

“আমরা সারা জীবন শ্রমিকের পাশে ছিলাম এবং শ্রমিকের পাশে থেকে শ্রমিকের সমস্যার সমাধানের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাকে সভাপতি করায় আমার সংগঠনের সকলকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি একজন শ্রমিক নেতা, আমি শ্রমিকের পাশে থাকবো এবং আমার যা করণীয় আমি করবো, ইনশাল্লাহ।”

  • উক্ত শূন্য পদে **জাতীয়তাবাদী শ্রমিক দল, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোস্তাফিজুল করিম মজুমদারকে সহ-সভাপতি পদে কো-অপশন করার সিদ্ধান্তও সর্বসম্মতিতে গৃহীত ও অনুমোদিত হয়।

  • সভার ধারাবাহিকতায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কার্যক্রম, বিগত দিনের জাহাজী শ্রমিকদের ন্যায়, সঙ্গত দাবি আদায়ের সকল কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করা হবে।

সভায় আর কোনো আলোচনা না থাকায়, সভার সভাপতি উপস্থিত ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন, মরহুম সভাপতি জনাব মোজাম্মেল হকের আত্মার মাগফিরাত কামনা করেন এবং উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *