বিআরটিএ কর্মকর্তা মামুনুর রশিদের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) এবং বিআরটিএ মুন্সিগঞ্জ ও মাদারীপুর সার্কেলের সাবেক ও দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক জনাব মামুনুর রশিদ আর নেই। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মামুনুর রশিদের মৃত্যুর সংবাদে বিআরটিএ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোক ও মর্মবেদনা দেখা দিয়েছে।

কর্মজীবনে মামুনুর রশিদ বিআরটিএর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে মুন্সিগঞ্জ ও মাদারীপুর সার্কেলের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি যানবাহন নিবন্ধন, ফিটনেস, ড্রাইভিং লাইসেন্সসহ বিআরটিএর বিভিন্ন সেবা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সহকর্মীরা জানান, মামুনুর রশিদ ছিলেন একজন দক্ষ, দায়িত্বশীল, সদালাপী ও আন্তরিক কর্মকর্তা। দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি ছিলেন নিষ্ঠাবান। সহকর্মীদের সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। তাঁর কর্মদক্ষতা ও ভালো ব্যবহারের কারণে বিআরটিএর সহকর্মীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয় একজন কর্মকর্তা।

তাঁর মৃত্যুতে বিআরটিএর কর্মকর্তা-কর্মচারীরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তারা মরহুমের কর্মজীবনের বিভিন্ন অবদান ও স্মৃতির কথা স্মরণ করে শোক প্রকাশ করেছেন।

মামুনুর রশিদের মৃত্যুতে বিআরটিএ পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

মহান আল্লাহ তায়ালা মরহুম মামুনুর রশিদের সকল গুনাহ-খাতা ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন—এই দোয়া করেছেন তাঁর সহকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *