বিয়েবাড়িতে খাবার নিয়ে সংঘর্ষ, বর-কনে পক্ষের ১৫ জন আহত

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়েবাড়িতে খাবার পরিবেশনে দেরি হওয়াকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (০১ মে) বিকেল ৪টার দিকে উপজেলার লস্করদী সরকার বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ভুক্তভোগীরা জানান, লস্করদী মধ্যপাড়া গ্রামের শহিদুল্লাহর মেয়ের সঙ্গে একই উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহর মারুয়াদী গ্রামের হাছেন আলীর ছেলে আল আমিনের বিয়ে অনুষ্ঠিত হয়।

বিয়ের অনুষ্ঠানে বরপক্ষ উপস্থিত হওয়ার পর খাবারে সংকট দেখা দেয়। কনেপক্ষের অভিযোগ, বরপক্ষ অতিরিক্ত লোকজন নিয়ে আসায় খাবার অপ্রতুল হয়ে পড়ে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি, ধাক্কাধাক্কি ও মারধরের ঘটনা ঘটে। এতে নারী-শিশুসহ ১৫ জন আহত হন।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন বলেন, এ ঘটনায় বরপক্ষের মকবুল হোসেন নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *