Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
বিরুলিয়া ইউপি চেয়ারম্যান হিসেবে হাজী মনিরুল হককে দেখতে চায় এলাকাবাসী - দৈনিক স্বাধীন সংবাদ

বিরুলিয়া ইউপি চেয়ারম্যান হিসেবে হাজী মনিরুল হককে দেখতে চায় এলাকাবাসী

মো. সাইদুল ইসলাম:

ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় সাধারণ সদস্য (মেম্বার) ও গ্রাম আদালতের চেয়ারম্যান হাজী মো. মনিরুল হককে আগামীতে বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় স্থানীয় এলাকাবাসী।

তৃণমূল থেকে উঠে আসা এই সৎ ও নিষ্ঠাবান জনপ্রতিনিধি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হাজী মো. মনিরুল হক বিরুলিয়া ইউনিয়ন পরিষদের একজন দক্ষ মেম্বার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আদেশে বিরুলিয়া ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতের চেয়ারম্যান হিসেবে মনোনীত হন।

গ্রাম আদালতের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি অত্যন্ত সততা ও ন্যায়পরায়ণতার সঙ্গে এলাকার বিচারপ্রার্থী জনগণের আইনি সেবা ও সুষ্ঠু বিচার নিশ্চিত করে আসছেন।

জনপ্রতিনিধিত্বের পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। বর্তমানে তিনি সাভার উপজেলা জিয়া মঞ্চের সভাপতি হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

দলের প্রতি তার ত্যাগ, আনুগত্য এবং সাধারণ মানুষের প্রতি তার সেবামূলক মনোভাবের কারণে বিরুলিয়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তার একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে।

বিরুলিয়া ইউনিয়নের সাধারণ ভোটার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাজী মো. মনিরুল হক করোনাকালীন সংকট থেকে শুরু করে যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের দ্বারে দ্বারে ত্রাণ ও সহযোগিতা নিয়ে পৌঁছে গেছেন।

এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, সামাজিক শান্তি রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন।

এলাকাবাসীর দাবি, বিরুলিয়া ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও উন্নত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে হাজী মো. মনিরুল হকের মতো যোগ্য ও জনবান্ধব নেতার কোনো বিকল্প নেই। তাই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান তারা।

এ বিষয়ে হাজী মো. মনিরুল হক জানান, “জনগণের সেবক হিসেবে আমি সব সময় বিরুলিয়াবাসীর পাশে ছিলাম এবং আজীবন থাকব। এলাকার মানুষ যদি আমাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এবং দল যদি আমাকে সুযোগ দেয়, তবে আমি বিরুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে আমার সর্বোচ্চ চেষ্টা করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *