চাঁদপুর মতলব উত্তর ৭ নং ওয়ার্ড বিএনপি’র কার্যালয়ে কেন্দ্রভিত্তিক নির্বাচনী প্রস্তুতি সভা

আবদুল আউয়াল:

গত ২৮ জানুয়ারি বুধবার বিকেল ৫ টায় চাঁদপুর মতলব উত্তর ছেংগারচর পৌরসভার জীব গাঁও বাজারে
৭নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে কেন্দ্রভিত্তিক নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সিরাজুল ইসলাম বেপারী ও ছাত্রদলের পৌর সভাপতি রাজিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছেংগারচর পৌর বি এন পির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর যুবদলের সদস্য সচিব আলম, সার্বিক তত্ত্ববোধানে জহিরুল ইসলাম আখন যুগ্ন আহবায়ক পৌর যুবদল, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা শাহরিয়া কামাল ও জাসাসের সাধারণ সম্পাদক বাবুল শিকদার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কৃষক দলের সভাপতি জাকির দর্জি, শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক বাদশা, যুগ্ম আহ্বায়ক জহির আখন, ৮নং ওয়ার্ড যুবদলের সেক্রেটারি দুলাল সরদার, কৃষক দলের প্রচার সম্পাদক বাবু আখন, রাসেল প্রধান, জহির প্রধান, আবুল কালাম, সুমন সিকদার, অভি, আবুল হাসেম, সিরাজুল ইসলাম বেপারী, টাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি জাহাঙ্গীর আলম প্রধান বলেন আসন্ন নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে এবং ভোটারদের ঘরে ঘরে গিয়ে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে।

তিনি আরো বলেন
“দায়িত্বপ্রাপ্ত সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হেয় না করে রাজনৈতিক শালীনতা বজায় রেখেই নির্বাচন পরিচালনা করতে হবে। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে জনগণের ন্যায্য অধিকার ও সকল দাবি পূরণ করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *