মনপুরার কলাতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী রেজাউল হক লিটন চৌধুরী

মোঃ আব্দুল গফুর সিকদার:

ভোলার মনপুরা উপজেলার ৫ নম্বর কলাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন মোঃ রেজাউল হক লিটন চৌধুরী। তিনি বিশিষ্ট সমাজসেবক মরহুম আব্দুল হালিম চৌধুরীর সুযোগ্য সন্তান হিসেবে এলাকায় সুপরিচিত।

দীর্ঘদিন ধরে তিনি এলাকার সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে ইতোমধ্যে এলাকাবাসীর কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন বলে স্থানীয়রা জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে নতুন চর এলাকার বন্দোবস্ত সম্পন্ন করা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং একটি সুশীল সমাজ গঠনের লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

চেয়ারম্যান প্রার্থী রেজাউল হক লিটন চৌধুরী বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নের জন্য ভবিষ্যতেও কাজ করে যেতে চাই।”

তিনি আরও বলেন, “কলাতলী ইউনিয়নের উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, নদীভাঙন রোধ এবং মানুষের জীবনমান উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ করতে চাই। জনগণের সহযোগিতা ও ভালোবাসা পেলে ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করা সম্ভব হবে।”

এলাকাবাসীর প্রতি দেওয়া এক বার্তায় তিনি বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নের পথে আমি সর্বদা আপনাদের পাশে থাকব।”

স্থানীয়দের মতে, তরুণ ও উদ্যমী নেতৃত্ব হিসেবে রেজাউল হক লিটন চৌধুরীর প্রার্থিতা ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। তার প্রার্থিতা নিয়ে ইতোমধ্যে সাধারণ ভোটারদের মাঝে আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *