মরহুম আলহাজ্ব মো. নাছিম মেম্বার ও মরহুমা রোকেয়া বেগমের ইসালে সওয়াব উপলক্ষে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ হোসেন সুমন:

মরহুম আলহাজ্ব মো. নাছিম মেম্বার ও মরহুমা রোকেয়া বেগমের রুহের মাগফিরাত কামনায় কক্সবাজারে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) বাদ জুমা মরহুম আলহাজ্ব মো. নাছিম মেম্বারের মালিকানাধীন শাহ আমানত হ্যাচারিতে ইসালে সওয়াব মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বৃহত্তর কলাতলী সমাজের সভাপতি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়স্বজন, দুস্থ ও এতিম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মাহফিলে পবিত্র কোরআন খতম শেষে মরহুম আলহাজ্ব মো. নাছিম মেম্বার ও মরহুমা রোকেয়া বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি তাঁদের জীবনের ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

এ সময় উপস্থিত মুসল্লি ও স্বজনরা মরহুমদের স্মৃতিচারণ করেন এবং তাঁদের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

দোয়া কামনায়: শাহরিয়াদ কবির ইমন, নিলুফা খানম, নাছিমা খানম, জান্নাতুল হায়াত হোসনা ও নাসরিন হুমাইরা সুমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *