মাদক ও অপরাধ দমনে সক্রিয় রাজৈর থানা পুলিশ, জননিরাপত্তায় নিরলস ওসি আমিনুল ইসলাম

রকিবুল হাসান: মাদারীপুরের রাজৈর উপজেলায় মাদক, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলাম। সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে তিনি এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

ওসি শেখ আমিনুল ইসলামের নেতৃত্বে রাজৈর থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক নির্মূল, ইভটিজিং প্রতিরোধ এবং বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের ধারাবাহিক তৎপরতায় জনমনে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা মনে করছেন।

এছাড়া সাধারণ মানুষের জানমাল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশ দিন-রাত নিরলসভাবে দায়িত্ব পালন করছে। অপরাধমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ রাজৈর গড়ে তুলতে পুলিশের এ ধরনের অভিযান ও জনবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *