মিজাফ স্টার অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত হলেন পারফেক্ট ইলেকট্রনিক্সের প্রতিষ্ঠাতা ও সিইও গোলাম শাহরিয়ার কবীর

স্বাধীন সংবাদ বিনোদন: 

দেশের শিল্প, ব্যবসা ও অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পারফেক্ট ইলেকট্রনিক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম শাহরিয়ার কবীরকে মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (মিজাফ) কর্তৃক ‘মিজাফ স্টার অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।

সংস্থাটির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য অতিথিদের উপস্থিতিতে এই সম্মাননা প্রদান করা হয়।

পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় গোলাম শাহরিয়ার কবীর বলেন, “এই সম্মাননা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়; এটি পারফেক্ট ইলেকট্রনিক্স পরিবারের প্রতিটি কর্মকর্তা, কর্মচারী, ডিলার, পরিবেশক এবং সর্বোপরি আমাদের সম্মানিত গ্রাহকদের সম্মিলিত সাফল্যের স্বীকৃতি। এই অর্জন আমাদের দেশীয় প্রযুক্তি ও ইলেকট্রনিক্স শিল্পকে আরও এগিয়ে নিতে নতুন অনুপ্রেরণা জোগাবে।”

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিটি পরিবারের আস্থার ব্র্যান্ড হিসেবে পারফেক্ট ইলেকট্রনিক্সকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি দেশজুড়ে উন্নতমানের প্রযুক্তি, নির্ভরযোগ্য সেবা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য সরবরাহে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এই সম্মাননা দেশের ইলেকট্রনিক্স শিল্পে উদ্ভাবন, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রাহকসেবায় পারফেক্ট ইলেকট্রনিক্সের ধারাবাহিক অবদানের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *