মোঃআনজার শাহ
রাজধানীর অবৈধ ও অনুমোদনহীন নির্মাণ রোধে আজ মিরপুর সেকশন-২, সেকশন-৬ এবং কাফরুল এলাকায় বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আজ রোববার সকাল ১০টায় এই অভিযান শুরু হয়।
রাজউকের জোন-৩/২, মহাখালী জোনাল অফিসের তত্ত্বাবধানে পরিচালিত এই মোবাইল কোর্টে নেতৃত্ব দিচ্ছেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. লিটন সরকার। তাঁর সঙ্গে অথরাইজড অফিসার হিসেবে রয়েছেন জনাব মাসুক আহমেদ এবং সহকারী অথরাইজড অফিসার জনাব মো. শাহরিয়ার ইসলাম।
মাঠ পর্যায়ে ভবন পরিদর্শনের দায়িত্বে রয়েছেন প্রধান ইমারত পরিদর্শক জনাব মো. জয়নাল আবেদীন পিন্টু, ইমারত পরিদর্শক জনাব আশিকুর রহমান এবং ইমারত পরিদর্শক জনাব আবুল কালাম আজাদ।
রাজউক সূত্র জানায়, ঢাকায় নকশাবহির্ভূত ও অনুমোদনহীন নির্মাণ ক্রমশ বাড়ছে। এই অনিয়ম রোধে রাজউক নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নিচ্ছে। আজকের অভিযানেও অবৈধ স্থাপনা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
এই অভিযান সম্পর্কিত যেকোনো তথ্য ও মিডিয়া কভারেজের জন্য রাজউকের সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) জনাব মো. জোবায়দুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
তথ্য সূত্র: মো. জোবায়দুল ইসলাম, সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ঢাকা।