মোদির জন্মদিনে শুভেচ্ছা জানালেন তারেক রহমান, জবাব দিলেন ভারতীয় প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছাবার্তায় তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও অটুট মনোবল কামনা করেন। একই সঙ্গে ভারতের জনগণের প্রতি মোদির নিবেদিত সেবা যেন সুস্বাস্থ্য ও উদ্যমের সঙ্গে অব্যাহত থাকে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

তারেক রহমানের এই শুভেচ্ছার জবাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি তারেক রহমানের উষ্ণ শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মোদি লেখেন, ‘আপনার আন্তরিক ও উষ্ণ শুভেচ্ছার জন্য ধন্যবাদ। আপনার সদয় কথাগুলোকে আমি গভীরভাবে মূল্যায়ন করি।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। বৃহস্পতিবার তার ৭৬তম জন্মদিন পালিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *