মোঃআনজার শাহ
দেশের অন্যতম বড় শ্রমিক সংগঠন বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজি. নং বি-১৮৬৪) ২০২৬-২৮ মেয়াদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। তিন বছর মেয়াদী এ কমিটিতে কার্যকরী সভাপতির দায়িত্ব পেয়েছেন খোন্দকার মো. মোরতাজুল করিম বাদরু। গত ১১ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩০ সদস্যের এ কমিটি গঠিত হয়।
একই নির্বাচনে মো. নাজিম উদ্দিন আলম সভাপতি এবং মো. রেজাউল ইসলাম রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্মেলন ও নির্বাচনের বিস্তারিত তথ্য ১২ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে।
বর্তমানে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) চেয়ারম্যানের দায়িত্বে থাকা বাদরুকে ২৫ আগস্ট ২০২৬ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে ফাউন্ডেশনের সাধারণ পরিষদ ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।
রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ বাদরু জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহসভাপতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সড়ক পরিবহন শ্রমিকদের কেন্দ্রীয় সংগঠনের নতুন কমিটিতে কার্যকরী সভাপতির দায়িত্ব পাওয়ায় তাঁর সাংগঠনিক কর্মকাণ্ডের পরিধি আরও বিস্তৃত হলো।
পূর্ণাঙ্গ কমিটির তালিকা:
নবনির্বাচিত কমিটিতে সভাপতি মো. নাজিম উদ্দিন আলম, কার্যকরী সভাপতি খোন্দকার মো. মোরতাজুল করিম বাদরু এবং সিনিয়র সহসভাপতি মো. হুমায়ুন কবীর। সহসভাপতি পদে আছেন মো. মুজিবুর রহমান মিয়া, অ্যাডভোকেট মো. নুরুজ্জামান, মো. নুরুল আলম, মো. শরাফত হোসেন ও মো. আলমগীর হোসেন।
সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো. রেজাউল ইসলাম রাজু। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন মো. শাহাদাত হোসেন খান, অ্যাডভোকেট মো. এমদাদ হোসেন, মো. আক্তারুজ্জামান ও মো. আবদুল মমিন সবুজ।
সহসাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মো. সাজিদুর রহমান সাজু, মো. শাহীন রহমান শাহেদ, মো. মহিউদ্দিন আহমেদ, মো. নিজাম উদ্দিন স্বপন ও মো. আব্দুল জলিল নিপু। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. নুরুল আমিন, অর্থ সম্পাদক মো. সাজেদুল হক ভূঁইয়া মিল্টন, প্রচার সম্পাদক মো. তানভীর আহমেদ শুভ এবং দপ্তর সম্পাদক মো. জামাল উদ্দিন।
এ ছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে কাজী আবুল হোসেন সবুজ, সড়ক পরিবহন সম্পাদক পদে মো. হারুন মণ্ডল এবং কার্যকরী সদস্য হিসেবে মো. জাহাঙ্গীর আলম দুলাল, মো. ইখতিয়ার রহমান কবির, শাহ আলম হোসেন (রিমন), মো. সালেকুর রহমান, মো. মোস্তফা শিকদার ও মো. আবুল কাশেম দায়িত্ব পেয়েছেন।
জনকল্যাণ ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়:
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পরও জনকল্যাণ ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন বাদরু। ফাউন্ডেশনের সরকারি নথিতেও তাঁর চেয়ারম্যান পদে নিয়োগের তথ্য নিশ্চিত করা হয়েছে।
নতুন কমিটি আগামী মেয়াদে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়, পরিবহন খাতের নানা সমস্যা এবং সংগঠনের অভ্যন্তরীণ কার্যক্রমে নতুন নেতৃত্বের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। বাদরুর নেতৃত্ব গ্রহণকে কেন্দ্র করে শ্রমিক সংগঠনটির কার্যক্রমে নতুন গতি সঞ্চারিত হবে বলেও আশা করছেন তাঁরা।
উল্লেখ্য, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন দেশের অন্যতম বড় শ্রমিক সংগঠনগুলোর একটি। পরিবহন খাতের শ্রমিকদের স্বার্থ রক্ষা, মজুরি-ভাতা, নিরাপত্তা এবং কর্মপরিবেশ উন্নয়নে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটি আরও গতিশীল ও শক্তিশালী ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।