চকরিয়া প্রতিনিধি:
পবিত্র রমজান মাস উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের মাসিক ফি মওকুফ বা আংশিক কমানোর দাবি জানিয়েছেন অভিভাবকরা।
অভিভাবকদের মতে, দীর্ঘ সময় শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলে পূর্ণাঙ্গ মাসিক ফি নেওয়া যৌক্তিক নয়। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য রমজান মাসে অতিরিক্ত খরচের চাপ থাকে। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ যদি মানবিক দৃষ্টিকোণ থেকে ফি মওকুফ বা ছাড়ের সিদ্ধান্ত নেয়, তবে তা পরিবারগুলোর জন্য স্বস্তির কারণ হবে।
একাধিক অভিভাবক জানান, “যেহেতু নিয়মিত ক্লাস-পরীক্ষা হচ্ছে না, তাই অন্তত মাসিক ফি আংশিক কমানো উচিত।” তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।
এ বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।