স্টাফ রিপোর্টার :-
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নির্মাণ আইন বাস্তবায়নে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আগামীকাল রবিবার রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ এলাকায় একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করবে। রাজউকের সাবজোন ৫/২ এবং জোন ৭/১ এর আওতায় পরিচালিত এই অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশেষ দল মাঠে নেমেবে।
ধানমণ্ডি ও আশপাশের এলাকায় অভিযান,
সাবজোন ৫/২ এর অধীনে আগামীকাল সকাল ১০টায় ধানমণ্ডি, কারওয়ান বাজার, লালমাটিয়া, জিগাতলা ও বারইখালিসহ আশপাশের এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা শুরু হয়েছে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ লিটন সরকারের নেতৃত্বে এই অভিযানে অথরাইজড অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ রকিবুল হাসান। তাঁর সঙ্গে রয়েছেন সহকারী অথরাইজড অফিসার কাওছার আহমেদ ও আব্দুল্লাহ আল নোমান এবং প্রধান ইমারত পরিদর্শক আবু শামস রাকিব উদ্দিন ও সজল মজুমদার।
সূত্রাপুর ও গেন্ডারিয়ায় উচ্ছেদ অভিযান,
একই দিনে জোন ৭/১ এর অধীনে সকাল ৯টায় মৌজা সূত্রাপুর ও গেন্ডারিয়া এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমানের নেতৃত্বে এই অভিযানে অথরাইজড অফিসার হিসেবে রয়েছেন মোঃ ইলিয়াস। সহকারী অথরাইজড অফিসার মোঃ মেহেদী হাসান শাকিল, প্রধান ইমারত পরিদর্শক মোঃ বেলায়েত হোসেন এবং ইমারত পরিদর্শক মোঃ রাফিউল আলমও দলটির অংশ হিসেবে মাঠে রয়েছেন।
রাজউকের বার্তা,
অবৈধ নির্মাণ ও ইমারত বিধিমালা লঙ্ঘনের বিরুদ্ধে রাজউকের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে। রাজধানীর পরিকল্পিত উন্নয়ন ও নগর শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনার অংশ হিসেবেই আগামিকালের এই অভিযান পরিচালিত হচ্ছে।
এ বিষয়ে রাজউকের সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) মোঃ জোবায়দুল ইসলাম গণমাধ্যমকে অভিযানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।