রাজউকের মোবাইল কোর্ট আসছে কলাতিয়া-শ্যামলাপুর-ওয়াসপুরে, অবৈধ স্থাপনার বিরুদ্ধে কঠোর অভিযান আগামীকাল

স্টাফ রিপোর্টার:

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আগামীকাল সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় সাবজোন-৫/২-এর আওতাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করবে। কলাতিয়া, শ্যামলাপুর, ওয়াসপুরসহ সংশ্লিষ্ট এলাকায় অবৈধ ও অননুমোদিত স্থাপনার বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হবে।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সবুজ হাসানের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হবে। অথরাইজড অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব মোঃ রকিবুল হাসান। সহকারী অথরাইজড অফিসার হিসেবে থাকবেন জনাব কাওছার আহমেদ এবং জনাব আব্দুল্লাহ আল নোমান। প্রধান ইমারত পরিদর্শক হিসেবে দায়িত্বে থাকবেন জনাব আবু শামস রাকিব উদ্দিন ও জনাব সজল মজুমদার। ইমারত পরিদর্শক হিসেবে থাকবেন জনাব মোঃ রাজু আহামেদ।

রাজউকের সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) মোঃ জোবায়দুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট এলাকার মিডিয়াকর্মীদের এই অভিযান কভার করার আমন্ত্রণ জানানো হয়েছে।

উল্লেখ্য, রাজউক দীর্ঘদিন ধরে রাজধানী ও এর আশপাশের এলাকায় অবৈধ নির্মাণ এবং অননুমোদিত স্থাপনার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এই মোবাইল কোর্ট অভিযানটি সেই ধারাবাহিক প্রক্রিয়ারই অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *