রাজাপুর-কাঁঠালিয়া উন্নয়ন ফোরামের কমিটি গঠন: সভাপতি আবু ইউসুফ, সেক্রেটারি জসীম উদ্দীন

ঝালকাঠি প্রতিনিধি:


ঝালকাঠি জেলার সংসদীয় আসন ১২৫ (ঝালকাঠি-১) এর উন্নয়নের লক্ষ্যে ‘রাজাপুর-কাঁঠালিয়া উন্নয়ন ফোরাম’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। একই দিনে সংগঠনের কমিটিও গঠন করা হয়।

গত ১৫ অক্টোবর, বুধবার বেলা ১১টায় সংগঠনের রাজাপুরের অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠন অনুষ্ঠিত হয়।

রাজাপুর-কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার লোকদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সকলের মতামতের ভিত্তিতে ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানকে সংগঠনের প্রধান উপদেষ্টা করা হয়। মাওলানা মো. আবু ইউসুফকে সভাপতি এবং মাওলানা মো. জসীম উদ্দীনকে সেক্রেটারি মনোনীত করা হয়। এছাড়াও ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করা হয়।

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের দল-মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ এই উদ্যোগে অংশগ্রহণ করেন।

সভায় সংসদীয় আসন ঝালকাঠি-১ এর দুই উপজেলার বিভিন্ন সেক্টরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *