রাজৈরে প্রবাসী ও যুবকদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ বিতরণ

রকিবুল হাসান:

মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের উত্তর আড়াইপাড়া তালিমুল কুরআন ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে সাবেক ৩ নম্বর ওয়ার্ডের প্রবাসী ও যুবসমাজের উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) আয়োজিত এ মানবিক উদ্যোগে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পরামর্শ দেন।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. অমিয় বর্মা, গাইনি, প্রসূতি ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডা. তৃষা সরকার এবং মেডিসিন ও মা-শিশু স্বাস্থ্যসেবায় অভিজ্ঞ ডা. মো. সোহাগ শেখ

আয়োজকদের সার্বিক সহযোগিতায় ছিলেন মেডিকেল ইকুইপমেন্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম (লাভলু), লন্ডনপ্রবাসী দেলোয়ার হোসেন বয়াতি, আসমত আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহেদী হাসান ফরাজী, ইশিবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেন, ভোটঘর বাজারের মেডিসিন ব্যবসায়ী সাইফুল ইসলাম (টিপু), মো. শওকাত মাতুব্বর, আতিয়ার রহমান শেখ, প্রবাসী শাহিন শেখ, সাইদুল খাঁন, কাজী নজরুল ইসলাম, স্বাস্থ্যসেবা হাসপাতাল, রাজৈর, সজিব, অহিদুল ইসলাম (লিয়ন), শুভ মাতুব্বর, এমারাত মাতুব্বরসহ আরও অনেকে।

স্থানীয়রা জানান, এ ধরনের বিনামূল্যের চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি দরিদ্র ও অসহায় মানুষের জন্য অত্যন্ত উপকারী। ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *