মোহাম্মদ হোসেন সুমন:
কক্সবাজারের রামু উপজেলার পানেরছড়া ফরেস্ট বিট সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসা এক পরিবারের বসতবাড়ি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে বলে জানিয়েছেন বাড়ির মালিক।
অভিযোগকারী ১ম আবদুল জব্বার(৩২) পিতা রশিদ আহমদ, ২য় রশিদ আহমদ (৬৫), পিতা—মৃত অছির রহমান। তিনি রামু উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব শিয়াপাড়া, পানেরছড়া এলাকার বাসিন্দা। তাঁর দাবি, প্রায় ৭ থেকে ৮ বছর ধরে পরিবার-পরিজন নিয়ে ওই বসতবাড়িতে বসবাস করে আসছেন তিনি।
ও আবদুল জব্বার (৩২) রশিদ, আহমদের অভিযোগ, গত ৪ থেকে ৫ মাস ধরে তাঁর বসবাসের ঘরবাড়ি জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে আসছেন এলাকার কয়েকজন ব্যক্তি। অভিযুক্তরা হলেন—ওবায়দুল হক (৩৪), পিতা ছিদ্দিক আহমদ এবং মোহাম্মদ তারেক (২৬), পিতা মোহাম্মদ হোসেন।
ভুক্তভোগীর দাবি, বিষয়টি নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও রামু থানায় একাধিকবার বিচার-সালিশের উদ্যোগ নেওয়া হলেও বিরোধের কোনো স্থায়ী সমাধান হয়নি। তাঁর অভিযোগ, সালিশে দেওয়া সিদ্ধান্ত মেনে নিতে রাজি নয় প্রতিপক্ষ। ফলে যেকোনো সময় বসতভিটা নিয়ে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন তিনি।
আদুল জব্বার, রশিদ আহমদ আরও জানান, দীর্ঘদিনের বসবাসের ঘরবাড়ি হারানোর আশঙ্কায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা উদ্বিগ্ন। এ অবস্থায় নিজের বসতভিটার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, উভয় পক্ষের বক্তব্য যাচাই এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাঁদের বসতবাড়ির নিরাপত্তা নিশ্চিত করা হোক।