রামু প্রেস ক্লাবের বর্ষপূর্তি, অভিষেক ও প্রতিষ্ঠাতাদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৫ ইং সম্পন্ন

আব্দুল আল নোমান:

রামু প্রেস ক্লাবের বর্ষপূর্তি, অভিষেক ও প্রতিষ্ঠাতাদের সংবর্ধনা অনুষ্ঠান গত ৪/১২/২৫ ইং সম্পন্ন হয়েছে।

উক্ত অভিষেক অনুষ্ঠানে বক্তারা বলেন— প্রেস ক্লাব আছে বলেই সাংবাদিকরা এখন কিছুটা হলেও নিরাপদে কাজ করার সুযোগ পাচ্ছে। তবে বর্তমান সময়ে প্রেস ক্লাবের নামের সঙ্গে মিল রেখে বিভিন্ন অপসাংবাদিকতার প্রতিষ্ঠান ও সংগঠন গড়ে তোলা হচ্ছে।

যারা সাংবাদিকদের নাম ভাঙিয়ে সাধারণ মানুষকে হয়রানি ও চাঁদাবাজি করে বেড়াচ্ছে— এদের মধ্যে বেশির ভাগের ন্যূনতম এসএসসি পাস করেছে কি না সন্দেহ আছে। এদের নেই কোনো আর্থিক প্রতিষ্ঠান, নেই কোনো চাকরি; জীবিকা নির্বাহের একমাত্র কাজ হচ্ছে চাঁদাবাজি ও সাধারণ মানুষকে হয়রানি করে অর্থ আত্মসাৎ করা।

সাংবাদিকতার মুখোশ পরে দুর্নীতিবাজ চাঁদাবাজ, সমাজের চিহ্নিত দুর্নীতিবাজ, সন্ত্রাসী, অপরাধী ও মাদক কারবারিদের সহযোগিতা করে বিনিময়ে উৎকোচ গ্রহণ করে। এখন প্রায়ই দেখা যায়— অশিক্ষিত অপসাংবাদিকরা সমাজে অপরাধ ও মাদক কারবারে জড়িয়ে পড়ছে। এদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রশাসন, সৎ সাংবাদিক এবং স্থানীয়দের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অন্যদিকে যারা সমাজ ও দেশের কল্যাণে ভালো সাংবাদিকতা করছেন— তাদেরকে উৎসাহ দিতে হবে, সহযোগিতা করতে হবে। জুমাবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় রামু প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন অতিথিরা। রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন— কক্সবাজার–০৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন— রামু প্রেস ক্লাবের সভাপতি আবুল কাসেম। সঞ্চালনায় ছিলেন— নবনির্বাচিত সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান। প্রধান বক্তা ছিলেন— রাষ্ট্রায়ত্ত ‘বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’–এর প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ। বিশেষ অতিথিরা ছিলেন: কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ আকতার উদ্দিন চৌধুরী, দৈনিক আজকের বাংলা’র উপসম্পাদক ও কক্সবাজার জেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ বেলাল, সাবেক জেলা শিক্ষা অফিসার ও ছড়াকার নাছির উদ্দীন, রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু, রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আমির হোছাইন হেলালী, প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এস. মোহাম্মদ হোসেন, রামু বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুল্লাহ, পিএমখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ (বিকম), কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি অ্যাডভোকেট শওকত ওসমান, রামু এনসিপির সভাপতি আহসান জুবাইর, প্রেস ক্লাবের সহসভাপতি মাস্টার নাছির উদ্দীন। উপস্থিত ছিলেন: রাজারকুল ইউপি’র সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ সিকদার, রশিদনগর ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুল করিম, ফতেখাঁরকুল ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন, দৈনিক ইনকিলাবের কক্সবাজার আঞ্চলিক প্রধান শামসুল হক শারেক, জেলা শিক্ষক সমিতির সভাপতি হুসাইনুল ইসলাম মাতবরসহ দুই শতাধিক বিশিষ্টজন, শিক্ষাবিদ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

গুণীজন সংবর্ধনা: রামু প্রেস ক্লাবের আজীবন সদস্য সুলতান আহমদ মনিরী, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাধন কুমার দে, লেখক–ছড়াকার–গীতিকার ধনীরাম বড়ুয়া—কে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া প্রতিষ্ঠাতা সভাপতি আমির হোছাইন হেলালী এবং প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এস. মোহাম্মদ হোসেন—কে সংবর্ধনা দেওয়া হয়। ১৯৮৮ ইং সালে প্রতিষ্ঠিত রামু প্রেস ক্লাব স্থানীয় সাংবাদিকতার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন দর্শনার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *