কামরুল:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার দরবেশ হাট বাজার প্রাঙ্গণে লোহাগাড়া সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
লোহাগাড়া সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মো. নাজমুল মোস্তফা আমিন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের প্রথম সহসভাপতি আবু সেলিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট এহসানুল হক।
সভায় বক্তব্য দেন লোহাগাড়া উপজেলা বিএনপি নেতা, ফাইজা গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগীয় ব্রিকফিল্ড মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সরোয়ার কোম্পানি।
এ ছাড়া সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এ দিনের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে জাতীয় ঐক্য, গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লোহাগাড়া সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করা হয়।