লোহাগাড়া-সাতকানিয়ায় সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সঙ্গে ধানের শীষের গণসংযোগ ও প্রচার-প্রচারণা

কামরুল ইসলাম:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনে বিএনপির নির্বাচনী তৎপরতা জোরদার হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপির সমর্থিত প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, পরিচ্ছন্ন ও কর্মীবান্ধব নেতা লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রভাবশালী সদস্য জনাব নাজমুল মোস্তফা আমিন।

সম্প্রতি নিউজ-২৪ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান “নির্বাচনের পথে” সরাসরি সম্প্রচারে অংশ নিয়ে নাজমুল মোস্তফা আমিন লোহাগাড়া-সাতকানিয়া আসনের নির্বাচনী পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটের মাঠের বাস্তবতা এবং এলাকার দীর্ঘদিনের নানা সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন লোহাগাড়া ও সাতকানিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ তৃণমূল পর্যায়ের কর্মীরা।

অনুষ্ঠানে নাজমুল মোস্তফা আমিন বলেন, লোহাগাড়া-সাতকানিয়ার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা, বঞ্চনা ও উন্নয়ন বৈষম্যের শিকার। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান ও যুব উন্নয়নের ক্ষেত্রে এই এলাকার মানুষের প্রত্যাশা আজও পূরণ হয়নি। তিনি নির্বাচিত হলে চট্টগ্রাম-১৫ আসনকে একটি পরিকল্পিত, আধুনিক ও জনকল্যাণমুখী অঞ্চলে রূপান্তর করার অঙ্গীকার করেন।

তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থা বিএনপির শক্তি। জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে ধানের শীষ।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, নাজমুল মোস্তফা আমিন একজন সৎ, শিক্ষিত ও জনবান্ধব নেতা হিসেবে এলাকায় ব্যাপক জনপ্রিয়। তিনি অতীতে দল ও জনগণের জন্য নিরলসভাবে কাজ করেছেন। তাই আসন্ন নির্বাচনে লোহাগাড়া-সাতকানিয়ার মানুষ ধানের শীষের পক্ষেই রায় দেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান ও গণসংযোগ কার্যক্রম শেষে নাজমুল মোস্তফা আমিন লোহাগাড়া ও সাতকানিয়ার সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *