শিবগঞ্জে বিএনপি’র নির্বাচনী অফিস উদ্বোধন

 মোঃ মাহমুদুল হাসান:

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে,৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ শাহজাহান মিঞার নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যার পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডে নির্বাচনী ধানের শীষের অফিসটি উদ্বোধন করা হয়।

সেসময় উপস্থিত ছিলেন,শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ তোসিকুল ইসলাম,সাবেক শিবগঞ্জ পৌরসভার মেয়র ও সাবেক শিবগঞ্জ পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শামীম কবির হেলিম,শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মোঃ আশরাফুল হক রশিদ,শিবগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মোঃ রবিউল ইসলাম,শিবগঞ্জ পৌর ২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ কালু ইসলাম কালু,২ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আব্দুল আলিম ও দূর্লভপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীনসহ ২ নং ওয়ার্ড বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও জনসাধারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *