শ্যামনগরে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আব্দুর রশিদ:

শনিবার বিকেল ৪টায় সাতক্ষীরার শ্যামনগরে নওয়াবেকি বাজার সংলগ্ন একটি হলরুমে গণসংহতি আন্দোলনের শ্যামনগর উপজেলা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের নেতৃবৃন্দ দেশের চলমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক দীপক রায়। তিনি বলেন, “জনগণের অধিকার আদায় ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করে জনগণের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান দায়িত্ব।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের সাতক্ষীরা জেলা আহ্বায়ক ও জাতীয় পরিষদের সদস্য প্রভাষক মো. মামুনুর রহমান, গণসংহতি আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও জাতীয় পরিষদের সদস্য মো. আলফাত হোসেন এবং সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশিপের সাধারণ সম্পাদক মো. আবু ইছা। বক্তারা সংগঠনের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে ১১ সদস্যবিশিষ্ট শ্যামনগর উপজেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন—
আহ্বায়ক: জিএম মাহফুজ
যুগ্ম আহ্বায়ক: মো. রিয়াজ হোসেন
সদস্য সচিব: মো. মনিরুল ইসলাম
যুগ্ম সদস্য সচিব: মো. মহিউদ্দিন
সদস্য: মো. ইব্রাহিম খলিল, মো. আব্দুল মমিন, মো. আহাদ মল্লিক, মো. ওমর ফারুক, আবুল হোসেন, জিএম তানভীর আহমেদ এবং বাবু সোনা মো. আসিফ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন ভোরের চেতনা পত্রিকার প্রতিনিধি সাংবাদিক আব্দুর রশিদ, সময় বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মনিরুলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

সভা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শ্যামনগরে গণসংহতি আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *