এস.এম. আকাশ আহমেদ:
এক দিনের সরকারি সফরে লালমনিরহাটে পৌঁছেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারযোগে তিনি লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে লালমনিরহাট এয়ারফিল্ডে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় তাঁকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু, বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ রংপুর বিভাগ ও লালমনিরহাট জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সকাল ৯টার দিকে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাট এয়ারফিল্ডে পৌঁছান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এই এক দিনের সরকারি সফরকে ঘিরে স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এয়ারফিল্ডে উপস্থিত ছিলেন। সফর উপলক্ষে সরকারি পর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়।
প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মহলে গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখা হচ্ছে। তবে সফরের অন্যান্য কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে জানানো হবে….