সাতকানিয়ায় উত্তর সাতকানিয়া যুবদলের গণমিছিল ও পথসভা

সাতকানিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়ায় পতিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও মাদক সন্ত্রাসের প্রতিবাদে গণমিছিল ও পথসভা করেছে উত্তর সাতকানিয়া জাতীয়তাবাদী যুবদল।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক সোলাইমান বাবুলের নেতৃত্বে এ গণমিছিল অনুষ্ঠিত হয়। উপজেলার ১০ নম্বর কেঁওচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১ নম্বর ব্রিজসংলগ্ন নানু পুকুর মসজিদ এলাকা থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলটি কেরানীহাট-বান্দরবান মহাসড়ক প্রদক্ষিণ করে কেরানীহাট মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত পথসভায় নেতাকর্মীরা অংশ নেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সাগরের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক সোলাইমান বাবুল।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কামাল হোসেন, মো. হানিফ, নজরুল ইসলাম, মো. ইয়াছিন, মো. ইউচুপ, মো. হোছাইন, মো. শাহাবুদ্দীন, মো. রিয়াদ, ফরহাদ, রিয়াদ, মো. শফি, আবদুল আলম ও আবুল কালামসহ যুবদলের স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও মাদক সন্ত্রাসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *