
স্টাফ রিপোর্টার
বিদ্যুৎ ও জ্বালানি খনিজ প্রতিমন্ত্রী দীর্ঘ ৪ কিলোমিটার কেঁওচিয়ার বন্যাকবলিত এলাকা নৌপথে পৌঁছান উচ্চ বিদ্যালয়ে,
বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, পৌরসভা, এওঁচিয়া,কেঁওচিয়া, বাজালিয়া,ধর্মপুর,কালিয়াইশ, পুরাণগড়,ঢেমশা, নলুয়া ,চরতি, আমিলাইষ,
টানা প্রায় দুই সপ্তাহের ভারী ও অতি ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং আকস্মিক বন্যায় বিপর্যস্ত সাতকানিয়া সার্বিক পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হলেও এখনো কাটেনি দুর্গত মানুষের দুর্ভোগ। বৃষ্টি কমে যাওয়ায় বিভিন্ন নিম্নাঞ্চল থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। তবে পানি সরে যাওয়ার সাথে প্রকাশ পাচ্ছে ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় টানা ভারি বর্ষণের ফলে সাতকানিয়ার লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি হওয়াই,
তাদের দুঃখ দূরদর্শা দেখার জন্য
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে
১৩ জুলাই সোমবার দুপুর বারোটায় কেঁওচিয়া উচ্চ বিদ্যালয়ে বানভাসীদের উদ্দেশ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ।
ত্রাণ সামগ্রী বিতরণকালে বলেন ।
সাতকানিয়া ১৭টি ইউনিয়ন বড় একটি উপজেলা। স্বরণকালের ভয়াবহ বন্যায়
ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন এ বন্যায় সাতকানিয়ার মানুষের ঘরবাড়ি,ফসলিক্ষেত, বীজতলা, গবাদিপশু, মৎস্যঘের, নষ্ট হয়েছে।
এ ক্ষতিগ্রস্ত বানভাসি মানুষের জন্য
ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে।
এসব ত্রাণ সামগ্রী পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে।
তাদের জন্য আরো ত্রাণ সামগ্রী বরাদ্দ দেয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।
মন্ত্রী বলেন বন্যার পানি নেমে গেলে
মানুষের কি পরিমান ক্ষতিগ্রস্ত হয়েছে তা
তালিকা প্রণয়ন করা হবে।
উপজেলা প্রশাসনের তালিকা অনুযায়ী
তাদেরকে পুনর্বাসন করা হবে।
তিনি বলেন আপনারা আল্লাহর উপর ভরসা রাখুন। ইনশাআল্লাহ সব সমস্যার সমাধান হবে। কেঁওচিয়া উচ্চ বিদ্যালয়ে ত্রাণ বিতরণের পর বিদ্যুৎ প্রতিমন্ত্রী বাজালিয়া অলি আহমদ কলেজের সামনে ও ধর্মপুরে ত্রাণ বিতরণ করেন। এবং মন্ত্রী স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে ঘরে ঘরে সঠিকভাবে ত্রাণ পৌঁছে দেয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম (১৪) চন্দনাইশ আংশিক সাতকানিয়া এমপি
জসিম উদ্দিন আহমেদ,
জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মাসুদুল আলম,
অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুজ্জামান,
উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান উপজেলা (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী
সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জাহাঙ্গীর আলম সাতকানিয়া লোহাগাড়া উপজেলা বিএনপি নেতা মোস্তফা আমিন ও শেখ মহিউদ্দিন মোজাম্মেল সোলাইমান বাবুল আরমান এবং স্থানীয় বিএনপি নেতাকর্মী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ