সিএমপি কমিশনারের নির্দেশনায় খুলশী থানা পুলিশের উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে শুকনা খাবার বিতরণ

সোহেল মাহমুদ : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীর নির্দেশনায় খুলশী থানা পুলিশের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হকের নেতৃত্বে শহীদ ডা. মকবুল আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গত পরিবারগুলোর মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় পুলিশ সদস্যরা আশ্রয়কেন্দ্রে থাকা মানুষদের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। বন্যাদুর্গতদের দুর্ভোগ লাঘবে সিএমপির মানবিক এ উদ্যোগকে উপস্থিত লোকজন স্বাগত জানান।

খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার (অতিরিক্ত দায়িত্বে বায়েজিদ বোস্তামী জোন) কাজী বিধান আবিদ, অপারেশন অফিসার শহীদুল ইসলাম পারভেজ, খুলশী ফাঁড়ির ইনচার্জ (আইসি) আনোয়ার হোসেন, সিটিএসবি’র এসআই বখতিয়ার এবং এসআই এনামুল হক।

খুলশী থানা পুলিশ জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে তাদের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *