কামরুল ইসলাম:
আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আকবরশাহ থানার এসআই সৈয়দ মাইন উদ্দিন আহমদ ফয়সাল, এএসআই ওয়ালিউল্লাহসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স এ অভিযানে অংশ নেন। ইংরেজি ২১/০৯/২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ সকাল ৭টা ৪৫ মিনিটের সময় আকবরশাহ থানাধীন বায়েজিদ লিংক রোডের ৬ নম্বর ব্রিজ চেকপোস্টে তল্লাশি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি হিসেবে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— ১। আবু মুসা ওরফে রফিক (২৬), পিতা—মৃত আবু মনজুর, মাতা—মৃত জহুরা বেগম, সাং—রোহিঙ্গা ক্যাম্প-১১, সি-৮, মাঝি—মোস্তাক আহমদ, বালুখালী-২, ময়নার ঘোনা, এফসিএন-১৮৯০৪৪, থানা—উখিয়া, জেলা—কক্সবাজার। ২। জানে আলম (২৭), পিতা—মন্তাজ আলী ওরফে মমতাজ আলী, মাতা—রশিদা বেগম, সাং—রোহিঙ্গা ক্যাম্প-১১, সি-৮, মাঝি—মোস্তাক আহমদ, বালুখালী-২, ময়নার ঘোনা, এফসিএন-৫৫৩৩৩১, থানা—উখিয়া, জেলা—কক্সবাজার। ৩। মোঃ ইয়াছের (২৫), পিতা—নুর হাসেম, মাতা—নুর জাহান, এফসিএন-৫৫৩৫৭৯, সাং—রোহিঙ্গা ক্যাম্প-১১, সি-৮, মাঝি—মোস্তাক আহমদ, বালুখালী-২, ময়নার ঘোনা, থানা—উখিয়া, জেলা—কক্সবাজার।
এ সময় তাদের হেফাজত থেকে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবা, একটি কাঠের রামদা, একটি কাঠের হাতুড়ি, একটি প্লাস্টিকের হাতলযুক্ত চিকন বাটালি এবং একটি কাঠের হাতলযুক্ত রেতি উদ্ধার করা হয়। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে আকবরশাহ থানার মামলা নং-৩৪, তারিখ-২১/০৯/২০২৬ খ্রিষ্টাব্দ, ধারা—৩৬(১) সারণির ১০(গ)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। আসামিদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।