সূর্য আহমেদ মিঠুন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সন্ত্রাসবিরোধী মামলা, সামারি ট্রায়ালসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত ১৫ জনকে গ্রেফতার করেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, সামারি ট্রায়ালসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন মামলায় অভিযুক্ত মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পরে তাদের সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।