সোনারগাঁওয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— রিপন (৪৩), মোঃ শরীফ হোসেন (২৯) এবং সাদ্দাম হোসেন (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রিপনের বিরুদ্ধে সোনারগাঁও থানায় ডাকাতি, দস্যুতা, মাদক ও সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডসহ মোট ২২টি মামলা রয়েছে। অপরদিকে মোঃ শরীফ হোসেন ও সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতাসহ ৬টি করে মামলা বিচারাধীন রয়েছে।

অভিযান শেষে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় এবং পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *