মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে বিশেষ অভিযান চালিয়ে ৮০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযানটি পরিচালনা করেন এসআই (নিঃ) আরিফুজ্জামানের নেতৃত্বে সোনারগাঁও থানার একটি চৌকস টিম। ১২ জুন সকাল ৭টা ৫ মিনিটে কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন রোড এলাকায় ফ্যান ফ্যাক্টরির সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সজীব মিয়া (৩৪), মোঃ রুহুল আমিন বাবু (৩০) এবং মোঃ কাজী পারভেজ আহম্মেদ (৩১)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে মোট ৮০০ গ্রাম নেশাজাতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সোনারগাঁও থানা পুলিশ।