মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মহীববুল্লাহর তত্ত্বাবধানে এসআই (নিঃ) সরফুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
২৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে সোনারগাঁও থানাধীন মামরকপুর এলাকায় আসামির বসতঘরের পাশের সড়কে এ অভিযান চালানো হয়। এ সময় মাসুদ রানা (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মামরকপুর গ্রামের মৃত দাঁইয়ানের ছেলে এবং বৈদ্যেরবাজার ইউনিয়নের বাসিন্দা।
অভিযানকালে তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।