Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
১৯১৭ সালের ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ভবন সাতকানিয়া থানা পরিদর্শন করলেন চট্টগ্রাম পুলিশ সুপা - দৈনিক স্বাধীন সংবাদ

১৯১৭ সালের ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ভবন সাতকানিয়া থানা পরিদর্শন করলেন চট্টগ্রাম পুলিশ সুপা

 

আব্দুল আজিজ

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাতকানিয়া থানা আকস্মিক পরিদর্শন করেছেন জেলার মাননীয় পুলিশ সুপার (এসপি)
মোঃ মাসুদ আলম,বিপিএম,

গতকাল ৬ জুন (শনিবার) রাত আনুমানিক ১০টার দিকে তিনি থানায় এসে পৌঁছান।

থানা সূত্রে জানা যায়,পরিদর্শনকালে পুলিশ সুপার থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদের রোলকল গ্রহণ করেন।

এরপর তিনি উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ডিএসবি’র অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার,

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী,

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ থানার অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।

পুলিশ সুপারের এই আকস্মিক পরিদর্শন ও দিকনির্দেশনামূলক বক্তব্য থানায় কর্মরত পুলিশ সদস্যদের মাঝে কর্মস্পৃহা ও মনোবল আরও বাড়িয়ে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পরিদর্শন শেষে রাত সাড়ে১১টার দিকে পুলিশ সুপার সাতকানিয়া থানা প্রাঙ্গণ ত্যাগ করেন।

পরিদর্শন শেষে উন্মোচন টেলিভিশন প্রতিনিধি
ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ সাতকানিয়া থানা ভবন
ও অফিসারদের কর্মক্ষেত্রে জায়গা ও ভাঙ্গা চেয়ারে ডিউটি পালনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন।
আমি ঘুরে অনেক কিছু দেখলাম তবে ধীর
গতিতে হলেও ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিডিও শেষে পুলিশ সুপারের বক্তব্য রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *