1. মানবতার আলো ছড়াতে আশুলিয়ায় ‘গরিবের বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশন’-এর তাফসীরুল কোরআন মাহফিল

    মোঃ মাহবুব আলম, বিশেষ প্রতিনিধি

    সমাজের গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে আশুলিয়ার বারুইপাড়া দারোগাবাড়িতে মানবিক উদ্যোগে এগিয়ে চলেছে ‘গরিবের বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশন’। সম্পূর্ণ অরাজনৈতিক এই সেবামূলক সংগঠনের উদ্যোগে শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) অনুষ্ঠিত হয়েছে এক হৃদয়স্পর্শী তাফসীরুল কোরআন মাহফিল।
    ফাউন্ডেশনের উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, মানুষের দুঃখ-কষ্ট লাঘব করা, সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়া এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করাই এ সংগঠনের মূল লক্ষ্য। সেই ধারাবাহিকতায় ধর্মীয় ও সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এ মাহফিলের আয়োজন করা হয়।
    তাফসীরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইউনিয়ন সভাপতি জনাব রুবেল শেখ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক নেতৃবৃন্দ, যুবক-তরুণ সমাজ এবং ফাউন্ডেশনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
    সভাপতির বক্তব্যে জনাব রুবেল শেখ বলেন, “গরিবের বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশন যে নিঃস্বার্থভাবে সমাজের জন্য কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়। এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে।” তিনি ভবিষ্যতেও সংগঠনটির পাশে থাকার আশ্বাস দেন।
    এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার যুবসমাজ এক কণ্ঠে জানান, মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডে এগিয়ে যেতে গরিবের বন্ধু ফাউন্ডেশনকে তারা সর্বাত্মক সহযোগিতা করবেন। তাদের প্রত্যাশা, সংগঠনটি আরও সুসংগঠিত হয়ে সমাজের ভালো কাজে অগ্রণী ভূমিকা রাখবে।
    মানবতার বার্তা আর কোরআনের আলোয় আলোকিত এই মাহফিল এলাকাবাসীর মাঝে নতুন আশার সঞ্চার করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *