রাজউকের উচ্ছেদ হাতুড়ি নামছে আজ একযোগে দুই এলাকায় মোবাইল কোর্ট অভিযান

নিজস্ব প্রতিবেদক:

অবৈধ ও অননুমোদিত স্থাপনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আজ বৃহস্পতিবার ঢাকার দুটি পৃথক এলাকায় একযোগে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। মৌজা জোয়ার সাহারা এবং তৈয়বপুর, জিরাবো, আশুলিয়া এলাকায় এই অভিযান পরিচালিত হবে বলে রাজউকের জনসংযোগ বিভাগ নিশ্চিত করেছে।

 

মোবাইল কোর্ট ১ : মৌজা জোয়ার সাহারা,রাজউক জোন-৪/১ এর আওতায় আজ সকাল ৯টায় মৌজা জোয়ার সাহারা এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হবে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. লিটন সরকারের নেতৃত্বে অথরাইজড অফিসার মোহাম্মদ কায়সার পারভেজ, সহকারী অথরাইজড অফিসার মো. ফারহান চৌধুরী এবং প্রধান ইমারত পরিদর্শক মো. ফিরোজ মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এই অভিযানে অংশ নেবেন।

মোবাইল কোর্ট ২ : তৈয়বপুর, জিরাবো, আশুলিয়া,রাজউক সাবজোন-১/৩ এর আওতায় একই দিন সকাল ১০টায় তৈয়বপুর, জিরাবো, আশুলিয়া এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালিত হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন বীথীর নেতৃত্বে অথরাইজড অফিসার মো. মেহেদি হাসান খান, সহকারী অথরাইজড অফিসার মো. সাব্বিরুল ইসলাম এবং প্রধান ইমারত পরিদর্শক মো. নুরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন।

 

কেন এই অভিযান,ঢাকা ও আশপাশের এলাকায় রাজউকের অনুমোদন ছাড়াই অবৈধ ভবন ও স্থাপনা নির্মাণের প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। এই অবৈধ স্থাপনাগুলো নগর পরিকল্পনা ব্যাহত করার পাশাপাশি ভূমিকম্পসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে মারাত্মক ঝুঁকি তৈরি করছে। এই পরিস্থিতিতে রাজউক জিরো টলারেন্স নীতিতে ধারাবাহিক অভিযান জোরদার করেছে।

 

রাজউকের সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) মো. জোবায়দুল ইসলাম  সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক করে বলেন, যেকোনো নির্মাণকাজ শুরুর আগে অবশ্যই রাজউকের অনুমোদন নিতে হবে। অনুমোদনবিহীন স্থাপনা যেকোনো সময় উচ্ছেদযোগ্য বলে বিবেচিত হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *