Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
সোনারগাঁয়ে দুই বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট - দৈনিক স্বাধীন সংবাদ

সোনারগাঁয়ে দুই বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

মো. আল আমিন, সোনারগাঁ প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মুছারচর এলাকায় দুটি বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরের দল ঘরের জানালা খুলে নগদ ১ লাখ ২৭ হাজার টাকা ও প্রায় পৌনে দুই ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

শুক্রবার দিবাগত রাতে মো. বাবুল মিয়া ও মো. রমজান নামে দুই ব্যক্তির বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের অভিযোগ, রাতের কোনো একসময় চোরের দল বাড়ির জানালা খুলে ঘরে প্রবেশ করে। পরে তারা নগদ টাকা, স্বর্ণের গলার চেইন ও কানের দুলসহ অন্যান্য স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। সকালে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সোনারগাঁ থানার তালতলা তদন্ত কেন্দ্রে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে।

সোনারগাঁ থানার তালতলা তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, চুরির ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *