এটিএম মাজহারুল ইসলাম:
কুমিল্লার চান্দিনায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। ১৬ ডিসেম্বর ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ৮টায় চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ, শরীরচর্চা, ডিসপ্লে প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক।
এসময় উপস্থিত ছিলেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর, চান্দিনা থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিক মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মোরশেদ আলম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা খন্দকার, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয়াংকা সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওশন আরা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিমা আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবু জাফর, উপজেলা সমবায় কর্মকর্তা মোবারক হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রতিভা রায়, সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মোস্তফা আমির ভূইয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমানসহ উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে মহান বিজয় দিবস উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা করা হয়। পরে শারীরিক কসরত ও ডিসপ্লে প্রদর্শনীতে অংশগ্রহণকারী শ্রেষ্ঠদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দুপুর ১২টায় চান্দিনা পৌর আধুনিক কমিউনিটি সেন্টারে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।