এন আলম রাসেল চৌধুরী;
চট্টগ্রামের মীরসরাইয়ে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধাসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। আজ রবিবার (২১ ডিসেম্বর) উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট ও সুফিয়ারোড এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
রাস্তা পার হতে গিয়ে প্রাণ হারালেন বৃদ্ধা
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার সুফিয়ারোড এলাকায় রাস্তা পার হওয়ার সময় ‘ইম্পেরিয়াল এক্সপ্রেস’ নামের একটি দ্রুতগামী বাস এক বৃদ্ধা নাম: আফিয়া-বয়স-(৭০) কে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তার পাশে ছিটকে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর হাসপাতাল) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আফিয়া খাতুনের (৭০) পরিচয় পাওয়া না গেলেও তাঁর পরিবারের সন্ধান-MN ALAM ফেসবুক স্ট্যাটাস এর মাধ্যমে অনেক সময়ের পরে মিলেছে,প্রত্যক্ষদর্শী নুর উদ্দিন জানান, বৃদ্ধা হয়তো গাড়ি খেয়াল না করেই রাস্তা পার হচ্ছিলেন। বাসটি হার্ড ব্রেক করেও নিয়ন্ত্রণ রাখতে পারেনি। ধারণা করা হচ্ছে, তিনি হাসপাতাল থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন।
বারইয়ারহাটে সংঘর্ষে নিহত ১, দুমড়ে-মুচড়ে গেছে ৪ গাড়ি
এর আগে সকালে মহাসড়কের বারইয়ারহাট ইউটার্ন এলাকায় চার গাড়ির সংঘর্ষে কামাল উদ্দিন নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার এবং আহতদের স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল, পিকআপ ও ট্রাকসহ চারটি গাড়ি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বারইয়ারহাটের দুর্ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং গাড়িগুলো জব্দ আছে। এছাড়া সুফিয়ারোড এলাকায় নিহত বৃদ্ধার পরিবারের খোঁজ করার চেষ্টা চলছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে এবং আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।