মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ হোসেন হ্যাপী:

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি ২০২৬) বাদ জোহর নারায়ণগঞ্জের কাশিপুর খিল মার্কেট এলাকায় অবস্থিত দারুল আরাকাম কওমি মাদ্রাসা ও এতিমখানায় স্মরণসভা, খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট কাজী রুবায়েত হাসান সায়েম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকা ও ডিজিটাল মাল্টিমিডিয়ার ব্যুরো চিফ এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন হ্যাপী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
সাঈদুল ইসলাম টুলু, সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় মৎস্যজীবী দল;
আমজাদ শিকদার, মোতাওয়াল্লী, দারুল আরাকাম কওমি মাদ্রাসা ও এতিমখানা;
নাজিম উদ্দিন বিশ্বাস, সভাপতি, দারুল আরাকাম কওমি মাদ্রাসা ও এতিমখানা;
আরাফাত আলম জিতু, সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, ফতুল্লা থানা বিএনপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশিপুর ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল আব্দুল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শাহীন মুন্সী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দারুল আরাকাম কওমি মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা মাজহারুল ইসলাম। অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতা করেন মাহমুদুল ইসলাম সুমন, সহ-সভাপতি, বিএনপি (কানাডা)।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে বলেন,
“বেগম খালেদা জিয়া কোনো নির্দিষ্ট দলের নেত্রী ছিলেন না—তিনি ছিলেন বাংলাদেশের সম্পদ। তিনি রাজনৈতিক জীবনে নেতাকর্মীদের সঙ্গে সবসময় মানবিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন। তার শেষ বিদায়ের জানাযায় লাখো মানুষের উপস্থিতিই প্রমাণ করে তিনি একজন দেশপ্রেমিক ও মহান হৃদয়ের মানুষ ছিলেন।”

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *