মোঃ সোহেল:
দেশে গণতান্ত্রিক আন্দোলনের অগ্রদূত, বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে দেশ ও জাতির শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি শীতের তীব্রতা থেকে অসহায় ও দুঃস্থ মানুষদের রক্ষার লক্ষ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ছিলেন আলিফ উদ্দিন রুবেল, সাবেক সহ-সভাপতি, চট্টগ্রাম মহানগর ছাত্রদল এবং সংগঠক, চট্টগ্রাম মহানগর যুবদল। তিনি তার বক্তব্যে বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যে ভূমিকা রেখেছেন, তা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর রুহের মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। পাশাপাশি মানবিক দায়িত্ববোধ থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৮নং শোলকবহর ওয়ার্ড বিএনপি নেতা মোঃ সরোয়ার, চট্টগ্রাম মহানগর যুবদলের নেতা মোঃ জাবেদ, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ মুন্না, সরকারি আশেকানা আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম হোসেন সাজ্জাদ, ছাত্রদল নেতা সাকিবসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুস্তমা আকিব। এ সময় বিভিন্ন সমাজসেবী, স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে এই মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে, যাতে প্রতিটি অসহায় পরিবার শীতের কষ্ট থেকে রক্ষা পায়।