সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১০

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে পৃথক অভিযানে এই আসামিদের গ্রেফতার করা হয়।

অভিযানকালে ৫২০ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ চুরি ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের আটক করে পুলিশ।

মাদক উদ্ধার ও গ্রেফতার

পুলিশ জানায়, পৃথক মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ মো. জিদান (১৯) এবং ৫০০ পিস ইয়াবাসহ মাদারীপুরের শিবচর এলাকার মো. শামছুল আলমকে (৪০) গ্রেফতার করা হয়। এছাড়া ৩০০ গ্রাম গাঁজাসহ মো. শামীম (২৮) নামে আরও এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

ডাকাতির প্রস্তুতি ও চুরি মামলায় গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ হাউজিং ও সংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে মাহে আলম (৩২) ও মো. হৃদয় (৩৫) নামের দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, চুরির মামলায় মো. রাজিব হাওলাদার রাসেল (৪২), মো. জহির ইসলাম (২২) ও মো. সুমনকে (২৯) গ্রেফতার করা হয়।

পরোয়ানাভুক্ত আসামি

এছাড়াও জিআর ও সিআর পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আরও ২ জন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় থানা পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত ১০ আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বুধবার বিকেলেই বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *