চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর গণসংযোগ ও পথসভা

মোঃ মাহমুদুল হাসান

আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ নাচোল,গোমস্তাপুর ও ভোলাহাট আসনের জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকের মনোনীত প্রার্থী সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মুঃ খুরশিদ আলম (বাচ্চু) সারাদিন গণসংযোগ ও পথসভা করে ব্যস্ত সময় পার করছেন।

বুধবার (২৮ জানুয়ারি) খুরশিদ আলম (বাচ্চু) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সকাল থেকে রাত পর্যন্ত,মানুষের দ্বারে দ্বারে গিয়ে,পথে-প্রান্তরে,গ্রাম-মহল্লায়,চায়ের দোকানে গণসংযোগ ও পথসভা করেন।

খুরশিদ আলম (বাচ্চু) পথসভায় বক্তব্যে বলেন,আমি ১৯৯৯ সাল থেকে রাজনীতির মাঠে আছি। আপনাদের জন্য কিছু করার আশায়,নিজের সুখ সবকিছু শেষ করে দিয়েছি। আমার তো সুখের জীবন ছিল। আমি একাই সুখী হতে পারতাম কিন্তু আপনাদের জন্য কিছু করার আশাই,সব বিসর্জন দিয়েছি। বারবার লড়ে গেছি। আপনাদের জন্য আমি কিছু করতে চাই। আর কিছু করতে হলে এমপি নির্বাচিত হতে হবে। আপনারাই পারেন আমাকে সে সুযোগটা করে দিতে। আপনারা অনেককে তো দেখলেন। আপনারা আমাকে একবার দেখেন।
আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা সবাই একটি করে নাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন এটাই আমার চাওয়া।

তিনি আরও বলেন,সংসদ নির্বাচনে আমি বিজয়ী হয় তবে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন নাচোল,গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলাকে মডেল উপজেলা হিসাবে রূপান্তরিত করবো। তাঁর পাশাপাশি বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবো। বেকার যুবকদের জন্য বিভিন্ন কাজের সুযোগ করে দিবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *