সূর্য আহমেদ মিঠুন:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ প্রতিনিয়ত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নারায়ণগঞ্জ সদর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে মাদক সেবন ও মাদক সেবন করে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে ৯টি মামলায় মোট ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জের উদ্যোগে এই অভিযান সম্পন্ন হয়।