ফতুল্লা ৫ নম্বর ওয়ার্ডে খেজুর গাছ প্রতীকের পক্ষে বিএনপির নির্বাচনী মিছিল

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর খেজুর গাছ প্রতীকের পক্ষে ফতুল্লা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উপস্থিতিতে মিছিলটি ফতুল্লা ৫ নম্বর ওয়ার্ডের কোতালের বাগ ক্লাবের সামনে থেকে শুরু হয়ে কুতুব আইল, শিবু মার্কেট বাসস্ট্যান্ড হয়ে উপজেলা মাঠে এসে সমাপ্ত হয়।

মিছিল চলাকালীন সময়ে অংশগ্রহণকারীরা খেজুর গাছ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং নানা ধরনের রাজনৈতিক স্লোগান দিয়ে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

এ সময় মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা আরব আলী, স্বেচ্ছা সেবক দল নেতা এস,কে শাহিন, যুবদল নেতা মিঠু ও নয়ন এবং স্বেচ্ছাসেবক দল নেতা আরিফ প্রধানসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

বিএনপি নেতারা ভোটারদের উদ্দেশে বলেন, “আপনারা যদি এলাকার উন্নয়ন ও দেশের কল্যাণে সত্যিকারের পরিবর্তন চান, তাহলে নির্বাচনী দিনে খেজুর গাছ প্রতীকে আপনার ভোট দিয়ে আসুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *