কামরুল ইসলাম:
জাতীয়তাবাদী বিএনপির চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি লায়ন হেলাল বলেছেন, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে (সাতকানিয়া-লোহাগাড়া) দুর্বৃত্ত ও অনৈতিক শক্তির হাত থেকে রক্ষা করতে দেশের মানুষকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাতে।
লায়ন হেলাল বলেন, “মানবতার মা, আপোষহীন নেত্রী জাতীয়তাবাদী বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং রাষ্ট্রনায়ক, মানবতার অগ্রদূত, বিএনপির চেয়ারম্যান জননেতা মোঃ তারেক রহমানের মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন দেশের মঙ্গল ও জাতীয় স্বার্থ রক্ষার জন্য অত্যন্ত যোগ্য নেতা। তাই সাধারণ মানুষ যেন তাদের ভোটাধিকার যথাযথভাবে ব্যবহার করেন এবং ভোট ডাকাতি বা অন্যায় প্রক্রিয়ার শিকার না হন, সে দিকে সতর্ক থাকতে হবে তৃণমূল নেতাকর্মীদের।”
তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর পর দেশকে পেসিস্ট ও স্বৈরাচারী হাসিনা সরকারের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। আপনারা যদি দেশের মঙ্গল কামনা করেন, তবে দেশের নেতৃত্বকে আবারও দুর্বৃত্ত ও পাকিস্তানের দূষীদের হাতে তুলে দেবেন না। দেশের স্থিতিশীলতা, উন্নয়ন এবং জনগণের কল্যাণ নিশ্চিত করতে নাজমুল মোস্তফা আমিনের ধানের শীষ মার্কায় ভোট দিন।”
লায়ন হেলাল প্রার্থীর পক্ষে ভোটের জন্য সাধারণ মানুষকে আহ্বান জানিয়ে বলেন, “আপনি যদি দেশের চলমান উন্নয়ন ও স্থিতিশীলতা ধরে রাখতে চান, তাহলে আগামী ১২ তারিখ অবশ্যই ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করুন।”