দুই বিতর্কিত সাংবাদিক: সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ পরিচয়পত্র প্রদানে যাচাই-বাছাই কমিটি বাতিল করলো জেলা প্রশাসক

গাজীপুর প্রতিনিধি:


গাজীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে সাংবাদিক/গণমাধ্যমকর্মী ও স্থানীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ীর স্টিকার ইস্যু সংক্রান্ত যাচাই-বাছাই কমিটিতে গাজীপুর প্রেসক্লাবের পক্ষ থেকে প্রদত্ত দুই বিতর্কিত সাংবাদিকের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে কমিটি বাতিলের দাবিতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাকে হুশিয়ারি দিয়েছেন গাজীপুর-২ আসনের জোট তথা শাপলা কলি প্রতীকের প্রার্থী আলী নাসের খান।

ওই দুই সাংবাদিক হলেন:

  • গাজীপুর প্রেসক্লাবের নামধারী তত্ত্বাবধায়ক কমিটির সিনিয়র সদস্য এবং দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন,

  • আরেকজন ওই তত্ত্বাবধায়ক কমিটির সদস্য এবং মাছরাঙ্গা টিভি‘র গাজীপুর প্রতিনিধি ফারদিন ফেরদৌস।

শাপলা কলি প্রতীকের প্রার্থীর হুশিয়ারির পর গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আলম হোসেন তাৎক্ষণিকভাবে উক্ত কমিটি বাতিল করেন এবং চিঠিতে উল্লেখ করেন যে, সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক/গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা-২০২৫ অনুযায়ী যথাসময়ে কার্যক্রম সম্পন্ন করা হবে।

কথিত সিনিয়র সাংবাদিক দেলোয়ার হোসেন ও ফারদিন ফেরদৌসের কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট পর্যবেক্ষণ কমিটি জেলা প্রশাসক কর্তৃক বাতিল হওয়ায় গাজীপুরের স্থানীয় সাংবাদিকদের মধ্যে স্বত্ব ফিরে এসেছে। কারণ মাঠে প্রচার চলছিল যে, বিএনপিমনা সাংবাদিক ছাড়া অন্যদের নির্বাচন পর্যবেক্ষণের বাইরে রাখার চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *